রবিবার মালদা জেলায় আই এন টি টি ইউ সির ডাকে অসংগঠিত শ্রমিক সমন্বয় কিমিটির আলোচনা সভায় যোগ দিতে আসেন আই এন টি টি ইউ সির সর্ব ভারতীয় সভাপতি প্রদীপ ব্যানার্জী।
জেলায় আই এন টি টি ইউ সির কোন কমিটি নেই। যারা যারা নিজেদের জেলা সভাপতি বলছেন তারা ভুল বলছেন। রবিবার অসংগঠিত শ্রমিক সংগঠনকে নিয়ে আয়োজিত মালদা জেলা পরিষদের বিনয় সরকার অতিথি আবাসে এক আলোচনা সভায় যোগ দিতে এসে একথা বলেন আই এন টি টি ইউ সির সর্ব ভারতীয় সভাপতি প্রদীপ ব্যানার্জী। এদিনের আলোচনা সভায় কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ও সাবিত্রী মিত্র উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সির সভাপতি তথা দোলা সেন ঘনিষ্ট মানব বন্দোপাধ্যায়।এই ঘটনায় শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসে। এদিনের অনুষ্ঠানে বি এম এইচ ছেড়ে কয়েকশো কর্মী আই এন টি টি ইউ সিতে যোগ দেন।